হোম > জাতীয়

সচিবালয়ের বারান্দায় সাপের ৩ বাচ্চা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় সাপের তিনটি বাচ্চা দেখা গেছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা সাপগুলো মেরে ফেলেন।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার সকালে বারান্দায় সাপের তিনটি বাচ্চা দেখতে পান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেগুলো মেরে ফেলা হয়।

সচিবালয়ের ১৮ তলার বারান্দায় সাপের বাচ্চাগুলো কীভাবে এল, তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে।