হোম > জাতীয়

সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করে তুলতে চাই: বিমানের নতুন মন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

নতুন বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রথমবারের মতো যোগদান করেছেন নবনিযুক্ত মন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা) এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি। একই সঙ্গে আপনাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। সম্মিলিত প্রচেষ্টায় এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চাই।’

আজ বুধবার বিমানের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

বিমানের নতুন মন্ত্রী আফরোজা খানম সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের বিমানবন্দরসমূহকে লাভজনক ও আধুনিক করে তুলতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন। এতে চলমান প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও সেবার মানোন্নয়নের বিষয় তুলে ধরা হয়।

নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা