হোম > জাতীয়

১৪ কোটি আত্মসাৎ, ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে সিভিল ইলেকট্রো-মেকানিক কাজের নামে কোনো বাস্তব কাজ না করেই ভুয়া কার্যাদেশ ও বিল-ভাউচার তৈরি করে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ আজ বুধবার মামলাটি করেন কমিশনের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

মামলায় আসামিরা হলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক ও চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্যাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান প্রকৌশলী ও চেয়ারম্যান আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুর রাজ্জাক এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট মো. কামাল হোসেন হাওলাদার।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সিভিল ইলেকট্রো-মেকানিক কাজের নামে কোনো কাজ বাস্তবায়ন না করেই ভুয়া কার্যাদেশ, অগ্রিম বিল আবেদনপত্র ও বিল ভাউচার প্রস্তুত করেন। এসব কাগজপত্রের ভিত্তিতে ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকার মোট ১৬টি চেক ইস্যু করা হয়।

দুদকের অভিযোগ, ইস্যুকৃত চেকের একটি অংশ নগদে উত্তোলন এবং অপর অংশ বিভিন্ন হিসাবে স্থানান্তর করে পূর্বে জালিয়াতির মাধ্যমে নেওয়া ঋণ সমন্বয় করা হয়। এর মাধ্যমে তাঁরা অর্থ আত্মসাৎ করেন। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায়, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র বলেছে, অনুসন্ধানে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি করা হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য যাচাই করা হবে।

বিদ্যুৎ পরিস্থিতি: লোডশেডিংয়ের যন্ত্রণার মধ্যে বাড়তি বিলের ভয়

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: তদন্তের আগে একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়: বাস মালিক সমিতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে যা আছে (শেষ পর্ব)

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

কুমিল্লায় ‎পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ, শিক্ষা বোর্ড তাকিয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তে

পরবর্তী সময়ে কী খাবেন গড নোজ: সংসদে স্পিকার

দুই দিন ভার্চুয়ালি চলবে বিচারকাজ, আইনজীবীদের আপত্তি

হজ ক্যাম্পে লাগেজ র‍্যাপিং সেবা চালু