হোম > জাতীয়

কাল থেকে দূতাবাসে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জার্মানির বার্লিন ও গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাস দিয়ে শুরু হচ্ছে মিশনে ই-পাসপোর্টের যাত্রা। আগামী ৫ সেপ্টেম্বর ইউরোপের এ দুটি দূতাবাসে ই-পাসপোর্টের সেবা দেওয়া শুরু হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, বার্লিন ও এথেন্সে বাংলাদেশ দূতাবাসে এ সেবার উদ্বোধনে ইউরোপ যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। এ সেবা চালু করতে এরই মধ্যে অগ্রগামী দল ইউরোপ গেছে। সেবা উদ্বোধনের আগে দূতাবাসের পাসপোর্ট শাখায় যন্ত্রপাতি স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, শুরুতে বার্লিন ও এথেন্স দিয়ে ই-পাসপোর্টের সেবা চালু হতে যাচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের তিনটি মিশনেও ই-পাসপোর্টের সেবা চালু হবে। সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দল যুক্তরাষ্ট্রও যাচ্ছেন। 

গত ২৫ আগস্ট জার্মানিতে ই-পাসপোর্টের সেবা দেওয়া শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। ই-পাসপোর্ট চালুর জন্য ২০১৯ সালের জুলাই মাসে জার্মানির ভেরিডস জিএমবিএইচের সঙ্গে চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে ৭২টি পাসপোর্ট কার্যালয়ে আর দেশের বাইরে বাংলাদেশের ৮০টি মিশনে ১৮ মাসের মধ্যে চালুর কথা ছিল। দেশের সব কার্যালয়ে এটি সম্ভব হলেও করোনার কারণে দেশের বাইরে কোনো মিশনেই ই-পাসপোর্ট চালু করা সম্ভব হয়নি। 

তাই এত দিন বিদেশে থাকা মিশনগুলোতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিয়ে কাজ চালানো হচ্ছিল। তবে এমআরপির নবায়ন ও নতুন পাসপোর্ট পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। এ সময়ে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, লেবাননসহ অনেক দেশের বাংলাদেশ মিশন পাসপোর্ট সেবা প্রদানে সার্ভার ত্রুটির কথা বলে দুঃখ প্রকাশ করে নোটিশ দেয়। আর পাসপোর্ট সেবা বিঘ্নিত হওয়ার কারণ হিসেবে করোনা ও পুরোনো যন্ত্রপাতির কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিন মাসে ৩৩১ অস্ত্র উদ্ধার র‍্যাবের, গ্রেপ্তার ৩৪৭৩

সংসদে আবারও মাইক বিভ্রাট, হ্যান্ডমাইকে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে মাইক বিভ্রাট: প্রকৃত কারণ জানতে সচিবকে নির্দেশ, দুই কারণ উল্লেখ স্পিকারের

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্পিকারের সহধর্মিণীর মাগফিরাত কামনায় সংসদ ভবনে দোয়া মাহফিল

মাইক বিভ্রাটে সংসদ অধিবেশন ৪০ মিনিট মুলতবি, ১ ঘণ্টা ১৮ মিনিট পর শুরু

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে আইন পাস, ‘অসদাচরণে’ কঠোর শাস্তির বিধান

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সব নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন দেওয়া হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ