হোম > জাতীয়

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের রিট খারিজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ের বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠন চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আইনজীবী এম কে রহমান আবেদনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটি কমিশন হওয়া বাঞ্ছনীয়।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আবেদনকারী রিট পিটিশনে একটি কমিশন গঠন করার জন্য আবেদন করেছিলেন। ড. ইউনূসের সময়কালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, তাঁর সময়ে নেওয়া বিভিন্ন যে পদক্ষেপ, সে বিষয়ে তদন্ত করার জন্য কমিশন গঠন করার কথা বলেছিলেন। আবেদনকারী রাজনৈতিক উদ্দেশ্যে রিট পিটিশনটি করেছেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আর এই আবেদনকারী ইতিপূর্বে একটি রিট পিটিশন করেছিলেন, সেটাও খারিজ হয়ে গিয়েছিল। একই বিষয়ের ওপরে আরেকটি রিট পিটিশন করতে পারেন না। আবেদনে ১৯৫৬ সালের আইনের অধীন কমিশন গঠন করার কথা বলেছেন। সেই আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে।

রুহুল কুদ্দুস বলেন, সরকার রাষ্ট্র পরিচালনা করে। তারা কোন দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক ও চুক্তি করবে—এটা সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার। সুপ্রিম কোর্টের অসংখ্য নজির আছে যে, পলিসিগত বিষয়ে কোনো রিট পিটিশন চলে না।

আদালত বলেছেন, এখন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসছে এবং পার্লামেন্ট অত্যন্ত ফাংশনাল ও ভাইব্রেন্ট। সংসদে যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে।

তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি স্থগিতের রিট কার্যতালিকা থেকেই বাদ

ন্যায়পাল নিয়োগে নিষ্ক্রিয়তা নিয়ে রুল

সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছেন: সেনাপ্রধান

সংসদের লাইব্রেরির জন্য গুমসংক্রান্ত বই কেনার সুপারিশ

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

পল্লবীতে শিশু হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা জোরদারে গুরুত্ব জাইকার, সড়কমন্ত্রীর সঙ্গে বৈঠক

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করা আমাদের মূল লক্ষ্য: সিইসি