হোম > জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় বাবুল আক্তারের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুপার নাইমা সুলতানার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ রায় দেন। তবে ঢাকায় করা মামলায় জামিন আবেদনের আদেশ দুই মাসের জন্য মুলতবি রাখা হয়েছে।

আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। এর আগে ঢাকা ও চট্টগ্রামের দুই মামলায় বিচারিক আদালত জামিন আবেদন নামঞ্জুর করলে হাইকোর্টে আবেদন করেন বাবুল আক্তার।  

নাইমা সুলতানা গত বছরের ১৯ অক্টোবর চট্টগ্রামের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। এতে বাবুল আক্তার ছাড়াও যুক্তরাষ্ট্রে থাকা সাংবাদিক ইলিয়াস হোসাইন, বাবুলের ভাই হাবিবুর রহমান ও বাবা ওয়াদুদ মিয়াকে আসামি করা হয়। বাবুলের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা নিয়ে মিথ্যা-অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগ আনা হয় মামলায়। এর আগে একই অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার। যাতে বাবুলসহ চারজনকে আসামি করা হয়।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা। এ মামলায় ২০২১ সালের মে মাসে গ্রেপ্তার হয়ে বাবুল বর্তমানে কারাগারে আছেন।

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে গঠিত হবে মিডিয়া কমিশন: তথ্যমন্ত্রী

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

সবজি ও ফল রপ্তানিতে গুণগতমান নিশ্চিতে জোর দিলেন সমাজকল্যাণমন্ত্রী

পদোন্নতি কিংবা পছন্দের পোস্টিং পেতে পেশাদারির সঙ্গে আপস দক্ষতা ও নিরপেক্ষতার অন্তরায়: প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনে সরকারের দর্শন পৌঁছাতে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনসহ যেসব প্রস্তাব থাকছে ডিসি সম্মেলনে

১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলন শুরু আজ, উঠবে ৪৯৮ প্রস্তাব

হাওরাঞ্চল: ফের বৃষ্টি, বাঁধ ভেঙে ডুবছে ধান

সেতু-সড়কের টোল: প্রযুক্তির ভিন্নতায় মিলছে না সুবিধা