হোম > জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ঢাকায় মার্কিন দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আজ সোমবার এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের পোস্টে বলা হয়, সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’

এর আগে গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ।

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত

মোদির আগমনের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করায় আয়নাঘরে: ট্রাইব্যুনালে মাসরুরের জবানবন্দি

সিটি ও আন্তজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কাল

সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে রুল

বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া ৫২ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে যা আছে (দ্বিতীয় পর্ব)

প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন কাল

লঞ্চভাড়া ৩৬–৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব