হোম > জাতীয়

বেরোবির সাবেক উপাচার্য হাসিবুরকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার তাঁকে হাজির করা হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

হাসিবুর রশীদ বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হয়। তিনি এত দিন পলাতক ছিলেন। গতকাল শনিবার (১৬ মে) রাত আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, সাজাপ্রাপ্ত আসামি হাসিবুর রশীদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি রোববার থেকে তাঁর সাজা ভোগ করবেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর