হোম > জাতীয়

বিরোধীদের গণগ্রেপ্তার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন করে: এইচআরডব্লিউ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

গত ২৯ জুলাই বিএনপির বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে পুলিশ। ৮০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এতে মনে হচ্ছে, বেছে বেছে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের আটক করা নিয়মে পরিণত হয়েছে। এমন পর্যবেক্ষণ দিয়ে আজ বুধবার বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণগ্রেপ্তার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন করে। 

এইচআরডব্লিউ বলেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষণ মিশন এবং ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধির বাংলাদেশ সফরের সময়ও নির্বাচনের সঙ্গে সম্পর্ক আছে এমন সহিংসতা হয়েছে। 

নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নৃশংস কর্মকাণ্ড চলতে থাকলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বুঝতে হবে যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হবে না। 

মীনাক্ষী গাঙ্গুলি আরও বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করছে। একই সঙ্গে চালিয়ে যাচ্ছে স্বৈরতান্ত্রিক নিপীড়নমূলক কর্মকাণ্ড, যা সরকারের ওই অঙ্গীকারের সঙ্গে মেলে না। 

গণগ্রেপ্তার ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী দলগুলোর সক্ষমতা হ্রাস করার পর যে নির্বাচন হবে, তা অবাধ ও সুষ্ঠু হবে বলে ধরে নেওয়ার মতো বোকা কেউ নয় বলে এইচআরডব্লিউ কর্মকর্তা উল্লেখ করেন।

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান