পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার গণমাধ্যমে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাঁচ দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
দাবিগুলো হলো—অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন; প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা; হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি ব্যবস্থা; লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।