হোম > জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান। আলোচনায় কুড়িগ্রামে ভুটানের নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ অগ্রগতির বিষয়েও কথা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী জানান, তাঁদের উদ্যোক্তারা এই অর্থনৈতিক অঞ্চলে ফল-ফলাদি প্রক্রিয়াকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী এবং এখানকার উৎপাদিত পণ্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।

দাশো শেরিং তোবগে বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়েছেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া ভুটানি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে, চিকিৎসাশাস্ত্রে স্নাতকদের জন্য বাংলাদেশ আরও বেশি শিক্ষার সুযোগ দেবে বলে জানান অধ্যাপক ইউনূস।

ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে বঙ্গোপসাগরকেন্দ্রিক এই আঞ্চলিক সহযোগিতা নতুন গতি পাবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

জুলাই স্মৃতি জাগ্রত রাখবে গণভবনের জাদুঘর

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান