হোম > জাতীয়

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ করা হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের প্রধান গেটের নামকরণ করা হয়েছে এম এ জি ওসমানীর নামে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংশ্লিষ্ট মহলের পরামর্শে গৃহীত এ সিদ্ধান্তের ফলে সংসদ ভবনের গ্যালারিগুলোর আগের ফুল ও নদীর নাম পরিবর্তন করে সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। সংসদ ভবনের ভেতরে স্থাপিত নতুন নামফলকে এখন স্থান পেয়েছে বীরশ্রেষ্ঠদের নাম।

নতুন নামকরণ অনুযায়ী, ভিআইপি গ্যালারি-১ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের নামে করা হয়েছে।

গ্যালারি-৩ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়েছে। অন্যদিকে গ্যালারি-১ ও গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রয়েছে।

সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়: সংস্কৃতিমন্ত্রী

শান্তিরক্ষায় আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী

‎মে মাসে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করল বিজিবি‎

বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শিল্প ও সংস্কৃতি বই

সুদানে শহীদ ৬ সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভাগাভাগি করে চলে বিচার

ইঞ্জিনসংকট ভোগাল ট্রেনে ফিরতি যাত্রা

বজ্রপাতে বড় ক্ষতির ঝুঁকিতে উড়োজাহাজ

ফখরুল ইসলাম যেমন ‘ইসলাম’ নয়, ইসলামী ব্যাংক-জামায়াতও ‘ইসলাম’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী