হোম > জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন

আজকের পত্রিকা ডেস্ক­

ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁর এই নিয়োগে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন। পারস্পরিক অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমাদের সহযোগিতা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে উন্মুখ।’

এর আগে বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. খলিলুর রহমান। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি লাভ করেন।

১৯৮৩-৮৫ সময়কালে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাঁকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।

নারীর নিরাপদ কর্মপরিবেশের বরাদ্দ কমেছে ১২ শতাংশ

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে: তিতাস

ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য

গায়েহলুদের অনুষ্ঠানে নাচের আয়োজন বন্ধ করতে বললেন বিএনপির এমপি

জিয়াউলের মামলায় প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন­—বললেন চিফ প্রসিকিউটর

‘মবোক্রেসি’ শব্দ এক্সপাঞ্জের দাবি জামায়াতের, স্পিকার বললেন—এটি অশ্লীল নয়

সেনার পর এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়

শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত আছেন—সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার