হোম > জাতীয়

মাগুরায় নতুন ডিসি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোতাকাব্বীর আহমেদ ও এস এম হুমায়ুন কবির সরকার। ছবি: সংগৃহীত

মাগুরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) এবং ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে মাগুরার ডিসি নিয়োগ দিয়ে সোমবার (১ জুন) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর মাগুরার ডিসি মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকার ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

গত ২৫ মে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর