হোম > জাতীয়

হামে মেয়ের মৃত্যুতে ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে বাবার মামলার আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. ইউনূস। ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী শিশু সাউদা মুসকানের মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এই আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। ১২ জুলাই এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

অন্য যাঁদের মামলায় অভিযুক্ত করা হয়েছে, তাঁরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংগ্রহ ও সরবরাহে অবহেলা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ওই মৃত্যুগুলোর মধ্যে সাউদা মুসকানের মৃত্যুও অন্তর্ভুক্ত বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদরের ৯ মাস বয়সী সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে ২২ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানকার চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অসহযোগিতা এবং অবহেলার অভিযোগ তুলে আবেদনে বলা হয়, বাদীর স্ত্রীর হাতে ২৬ মার্চ অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে বাচ্চার মুখে লাগাতে বলা হয়। তবে শিশুর মা ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক সুইপারকে দিয়ে শিশুর মুখে তা লাগিয়ে দেন। এর ঘণ্টা দুয়েক পরে শিশুটি মারা যায়।

মামলার আরজিতে বলা হয়, শিশুদের টিকার জোগান সময়মতো না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া, টিকা কেনা এবং তা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের মারাত্মক খামখেয়ালিপনা এবং অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকান অন্যতম।

উল্লেখ্য, এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছিল। পরে আদালত সেই মামলা খারিজ করে দেন।

৪ মাস পর আবার চালু সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

৬ রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

ফ্রান্সসহ আরও তিন দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি

মারা গেছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে: প্রধানমন্ত্রী

ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না

জুনে দেশজুড়ে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত