হোম > জাতীয়

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করে মন্ত্রী বলেন, এ দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না।

মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারকেরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে, ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছুই সরকারের হাতে নেই। আমার দেশের জজ সাহেবেরা নিজেদের বিদ্যাবুদ্ধি দিয়ে, নিজেদের প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে যে রায় দেন, সেখানে সরকারের করার কিছু থাকে না।’ তিনি বলেন, দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলায় দীর্ঘসূত্রতা রয়েছে।

রামিসা হত্যা মামলায় যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান মন্ত্রী।

দক্ষিণে কমে উত্তরে বাড়ছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়ানোর সুপারিশ দিতে কমিটি

শেখ হাসিনা ফিরলেই কারাগারে যেতে হবে: চিফ প্রসিকিউটর

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

সংসদ ভবনে দ্বিতীয় জানাজা শেষে জমির উদ্দিন সরকারকে দাফন

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদের শোক

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে ৭ জেলায় ৫১ জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারে

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ জরুরি: কৃষিমন্ত্রী

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের শোক