হোম > জাতীয়

অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ক্রীড়াক্ষেত্রে দেশের উন্নয়নের লক্ষ্যে সরকার চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে।

আজ রোববার রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলব। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে প্রতিমন্ত্রী শিশু ও কিশোর ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদেরকে উৎসাহ প্রদান করেন।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

১৫০-২০০ জনকে হত্যা করতে দেখেছেন জিয়াউলের দেহরক্ষী

জামায়াত এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি, স্পিকার বললেন—এক্সপাঞ্জ করা হবে

হান্নান মাসউদের বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাব্যবস্থা মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে: প্রতিমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

আন্তসীমান্ত পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে মন্ত্রী এ্যানি

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ নিয়োগ হবে: সংসদে প্রতিমন্ত্রী