হোম > জাতীয়

তিন দিনের সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. খলিলুর রহমান। ফাইল ছবি

তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ রোববার সকালে তিনি ঢাকা ছেড়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাঁর সঙ্গে রয়েছেন।

৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি খলিলুর রহমানের বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মস্কো সফরের দ্বিতীয় দিনে খলিলুর রহমানের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আব্দুল মোমেনের রাশিয়া সফরের সাত বছর পর দেশটিতে সফরে গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার

আজ থেকে মেট্রো চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: বিচার শুরুর ৫ কার্যদিবসে আজ রায়

‘সংস্কার’ যা হওয়ার হয়েছে, এখন হবে ‘সংশোধন’: চিফ হুইপ

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ আসছে মধ্যরাতে

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

যত আইন, তত ফাঁকফোকর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ