হোম > জাতীয়

বন্যাদুর্গত কৃষকদের বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: কৃষিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চট্টগ্রাম সার্কিট হাউসে শনিবার বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কৃষিমন্ত্রীর মতবিনিময়। ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়–ক্ষতির পরিমাণ অনেক বেশি। সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বীজ ও ভ্যাকসিন বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

আজ শনিবার মন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষি মন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের জীবনেই দুঃসময় আসে। সেই সময়ে সরকার ও সমাজ যদি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তবে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পায়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে যেন কোনো ধরনের অতিরিক্ত মূল্য নেওয়া না হয় এবং সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে-তা নিশ্চিত করতে হবে। অতীতের মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

মেট্রোরেলের যাত্রীদের নিয়ে জরিপ: মেট্রো চড়ে না কারের যাত্রী

উদ্ধার না হওয়া ১১২ চায়না রাইফেল নিয়ে উদ্বেগ

পাহাড় থেকে জিয়ার মৃতদেহ ফেলে দিতে তাঁর মন সায় দিল না

পাউবো নয়, স্লুইসগেট দেখবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে প্রবাসী কার্ডের উদ্বোধন, রয়েছে যেসব সুবিধা

প্রতিটি হত্যাকারীর বিচার নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: চীনে আইসিটিমন্ত্রী

সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে

‘কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে’

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর