হোম > জাতীয়

বিদ্যুৎহীন ভোটকেন্দ্রে বসেছে সৌর প্যানেল ও জেনারেটর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বিদ্যুৎ সুবিধার আওতার বাইরে থাকা ভোটকেন্দ্রগুলোতে ১২ ফেব্রুয়ারির ভোটের জন্য আগেই বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে। বিদ্যুৎ-সংযোগ না থাকা ভোটকেন্দ্রগুলোতে জেনারেটর, সৌরবিদ্যুৎ বা স্থানীয় বিকল্প উদ্যোগে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে।

প্রায় সারা দেশ এখন বিদ্যুৎ সরবরাহের আওতায়। তবে খুব দুর্গম এলাকার যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ-সংযোগ নেই, সেখানে সিসি ক্যামেরা বসানোর প্রয়োজনে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান।

এবারের জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য সারা দেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ভবনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এগুলোর মধ্যে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

যোগাযোগ করা হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. নুরুল আবছার বলেন, ‘বিদ্যুৎ সুবিধার আওতার বাইরে থাকা কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে। যেসব স্থাপনায় নতুন সংযোগ দেওয়া সম্ভব, সেখানে অস্থায়ী ভিত্তিতে সংযোগ দেওয়া হয়েছে। নির্বাচনের পর সেই সংযোগ প্রত্যাহার করা হবে। এ ছাড়া সংযোগ দেওয়া সম্ভব নয় এমন চারটি ভোটকেন্দ্রে বহনযোগ্য জেনারেটর বসানোর ব্যবস্থা করা হয়েছে। একটি কেন্দ্রে বসানো হয়েছে সৌরবিদ্যুৎ প্যানেল। সব মিলিয়ে পিডিবির আওতায় থাকা ২৩টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে। যেসব স্থাপনায় নতুন সংযোগ দেওয়া সম্ভব, সেখানে অস্থায়ী ভিত্তিতে সংযোগ দেওয়া হয়েছে। মো. নুরুল আবছার মহাব্যবস্থাপক (বাণিজ্য), পিডিবি

তিন পার্বত্য জেলায়ও পিডিবির আওতাভুক্ত ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সংযোগ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

সরকারের পক্ষ থেকে সারা দেশে মোট ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ-সংযোগ না থাকার বিষয়টি চিহ্নিত করা হয়েছিল। এসব ভোটকেন্দ্র রয়েছে পিডিবি ছাড়াও বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও নর্থ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাভুক্ত এলাকায়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (কারিগরি) পরিতোষ সূত্রধর বলেন, ‘সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় মোট ১৩০টি ভোটকেন্দ্র বিদ্যুৎ-সুবিধার বাইরে ছিল। এসব কেন্দ্রে ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোথাও নতুন সংযোগ দেওয়া হয়েছে। যেখানে সংযোগ দেওয়া সম্ভব নয়, সেখানে জেনারেটর ও সৌরবিদ্যুতের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে।’

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক (পরিচালন) জ্যোতিষ চন্দ্র রায় জানান, তাঁর কোম্পানির আওতাভুক্ত এলাকায় ২৮টি ভোটকেন্দ্র বিদ্যুৎ-সুবিধার বাইরে ছিল। সেগুলোতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

কে কোন আসনে বিজয়ী হয়েছেন

‘রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ থাকতে পারে’

ভোটের হার জানতে সব আসনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বেলা ২টা পর্যন্ত ৬ হাজার ৬২০ কেন্দ্রে ভোট পড়ার তথ্য পায়নি ইসি

প্রথম ভোটে উচ্ছ্বাস তরুণদের, কেন্দ্রে কেন্দ্রে প্রাণচাঞ্চল্য

মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: প্রাণিসম্পদ উপদেষ্টা