হোম > জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ, ঈদ শুভেচ্ছা বিনিময়

আজকের পত্রিকা ডেস্ক­

তারেক রহমান ও শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (২০ মার্চ) দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। দুই দেশের শীর্ষ নেতা কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ফোনালাপের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে ঈদের শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সে দেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। উভয় নেতা আশা প্রকাশ করেন, এই ঈদ দুই দেশের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

আলাপকালে শাহবাজ শরিফ সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য, সংস্কৃতি এবং শিক্ষা খাতে পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও দুই নেতা ইতিবাচক মনোভাব পোষণ করেন।

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ