হোম > জাতীয়

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। এতে জুলাই জাতীয় সনদ-২০২৫ কেন অসাংবিধানিক, অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে।

আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে জাতীয় ঐকমত্য কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ-২০২৫-এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩(৩)(৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থী এবং আরপিওর ১১ অনুচ্ছেদবিরোধী।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ।

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে সংসদে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর