হোম > জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে আধ ঘণ্টায় ৮২ লাখ হিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ সোমবার (৯ মার্চ)। আজ মিলছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট। টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম আধা ঘণ্টায় শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য রেলের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ৮২ লাখ হিট হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে ওয়েবসাইট ও অ্যাপে বিপুল সংখ্যকবার প্রবেশের চেষ্টা করেন পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটপ্রত্যাশীরা।

রেলের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩০ হাজার ৩৪৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনের ১২ হাজার ৫০০টি আসনের টিকিট বিক্রি হয়ে গেছে। যদিও পশ্চিমাঞ্চলের এই ১৯ ট্রেনের মোট আসন আছে ১৩ হাজার ৭৭৪টি।

গত শনিবার সকাল ১১টার দিকে রেলের টিকিট কেনার ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ঢাকা–রাজশাহী, ঢাকা–পঞ্চগড়, ঢাকা–চিলাহাটি, ঢাকা–বেনাপোল, ঢাকা–দিনাজপুর, ঢাকা–রংপুর, ঢাকা–কুড়িগ্রাম ও ঢাকা–খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসনই আর অবশিষ্ট নেই।

কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, গতকালকের তুলনায় আজকের টিকিটের চাহিদা তুলনামূলক কম। অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ। এখন চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ মার্চের টিকিট বিক্রি করা হবে।

এদিকে আজ সোমবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হয়েছে। সেই হিসাবে ১৩ থেকে ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

উল্লেখ্য, ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ মার্চ থেকে।

অন্যদিকে, ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। এদিন দেওয়া হবে ২৩ মার্চের টিকিট, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

‘দৌড় দে’ বলে পুলিশ তাইমকে গুলি করে: ট্রাইব্যুনালে আহত রাহাত

সরকার চাইলে যেকোনো অধ্যাদেশ সংশোধন করতে পারে: অ্যাটর্নি জেনারেল

মোংলায় তেল মজুতে গরমিল তদন্তে ৩ সদস্যের কমিটি

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ: স্বরাষ্ট্রমন্ত্রী

অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা

২ সচিব প্রত্যাহার, দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিক্ষা, শিগগিরই সমঝোতা

৪ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-সিরিঞ্জ কেনারও টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী