হোম > জাতীয়

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। ছবি: এক্স

বাংলাদেশ সফরে এসে বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। বাংলাদেশ সফরে এসে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।

বিএনপির একটি সূত্র এ খবর জানিয়েছে।

সূত্র বলছে, শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত প্রধানমন্ত্রীর আত্নার শান্তি কামনা করে দোয়া করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছান সৈয়দ মহসিন রাজা নাকভি। এদিন দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্বরাস্ট্রমন্ত্রী। এ সময় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতার পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন শনিবার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিধানসভায় ১০ হাজার পুশব্যাকের বিষয়ে বাংলাদেশে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরে আগ্রহ বেইজিংয়ের

সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক