হোম > জাতীয়

সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ভবনটির দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এসব তথ্য জানান।

রোজিনা আক্তার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আজকের পত্রিকাকে জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই দায়িত্বরত লোকজনই নিভিয়ে ফেলেছেন।