হোম > জাতীয়

ঢাকা, চট্টগ্রামসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করেছে। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। 

আজ সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকা। গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২৫) নিহত হন। ঢাকায় সায়েন্স ল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। পুরান ঢাকার চানখাঁরপুলেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনে সরব রয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার থেকে সংঘর্ষের শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক শ আন্দোলনকারী আহত হন।

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট

দুদকের ২২ বছরের ইতিহাসে প্রথম: চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সরাসরি সিভি আহ্বান