হোম > জাতীয়

এবার তিন নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

এবার বিগত তিন তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁদের বিষয়ে তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসককে ইসির পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পিবিআই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সব জেলা ও মহানগরে নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেছে। তাই জরুরি ভিত্তিতে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ইসি।

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে সংসদে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর