হোম > জাতীয়

বাবুল আক্তারের জামিন বহাল, বাধা নেই মুক্তিতে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদনে নো অর্ডার আদেশ দেন।

এর ফলে বাবুল আক্তারের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত বুধবার (৩০ অক্টোবর) হাইকোর্ট বাবুল আক্তারকে জামিন দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মিতুর বাবা মোশাররফ হোসেন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান। বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন স্বামী বাবুল আক্তার। পরে সেই মামলায় আসামি করা হয় তাঁকেই। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ১০ অক্টোবর তা গ্রহণ করেন আদালত।

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে গঠিত হবে মিডিয়া কমিশন: তথ্যমন্ত্রী

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

সবজি ও ফল রপ্তানিতে গুণগতমান নিশ্চিতে জোর দিলেন সমাজকল্যাণমন্ত্রী

পদোন্নতি কিংবা পছন্দের পোস্টিং পেতে পেশাদারির সঙ্গে আপস দক্ষতা ও নিরপেক্ষতার অন্তরায়: প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনে সরকারের দর্শন পৌঁছাতে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনসহ যেসব প্রস্তাব থাকছে ডিসি সম্মেলনে

১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলন শুরু আজ, উঠবে ৪৯৮ প্রস্তাব

হাওরাঞ্চল: ফের বৃষ্টি, বাঁধ ভেঙে ডুবছে ধান

সেতু-সড়কের টোল: প্রযুক্তির ভিন্নতায় মিলছে না সুবিধা