হোম > জাতীয়

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বান্দরবানের থানচিতে শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনে নৌকা চালান প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছবি: সংগৃহীত

বান্দরবানের দুর্গম থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলকে যেন জাতীয়করণ করা হয়। আজকে সংসদে স্লিপটি পাঠিয়েছেন।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে শিক্ষার আলো টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী সংগ্রাম চালিয়ে আসছেন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি ২০২০ সালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। একই বছর বামং খিয়াং প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালান প্রধান শিক্ষক বামং খিয়াং। অর্থসংকটের কারণে এখনো বিদ্যালয়ে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

অর্থবিলের ভোটে আমিনুল হককে অংশ নিতে নিষেধ করলেন স্পিকার

মুস্তাফা মনোয়ারকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: প্রধানমন্ত্রী

বাড়ি-খেলার মাঠ যেখানেই সুযোগ পাও, চারা রোপণ করো—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ নির্ভরযোগ্য অংশীদার: আইজিপি

সেই দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু: সংসদে মন্ত্রী

চাকরির জন্য তরুণদের অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বনানী কবরস্থানে সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার