হোম > জাতীয়

ফার্নেস তেলের দাম কমল লিটারে ৪ টাকা ৪৪ পয়সা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হবে, যা আগে ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা।

আজ মঙ্গলবার রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর হচ্ছে। এর ফলে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে প্রতি লিটার ফার্নেস তেলের দাম এক দফায় ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির পর এবার দাম আংশিক কমানো হলো।

নতুন দামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন রাষ্ট্রায়ত্ত চারটি বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের সবচেয়ে বড় ক্রেতা সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা দেশের তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ করে।

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর

বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

আমরা যারা পাবলিক ফিগার, প্রতিনিয়ত সাইবার নিপীড়নের শিকার হচ্ছি: রুমিন ফারহানা

জুনে মব সহিংসতায় নিহত ৩৩, আহত বেড়েছে ৭৭ শতাংশ: এমএসএফ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন—সংসদে জামায়াত এমপির প্রশ্ন

সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল পাস

ধর্ষণ মামলা বাড়ার কারণ নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী