হোম > জাতীয়

বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

একেএম আরিফ উদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধান, ১৯৯০-এর বিধি ৩৫(খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে এ কে এম আরিফ উদ্দিন বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাঁকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তাঁর খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

এদিকে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন) পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সফরে যুক্ত হচ্ছেন আরও দুই মন্ত্রী

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ বাতিল

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও চারজন

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২০ সেপ্টেম্বর

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও মমতার বক্তব্য নিয়ে সংসদে আলোচনা

কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়—অনুপস্থিত মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

আওয়ামী লীগ মাফিয়া দল, নিষিদ্ধের সিদ্ধান্ত আদালতে: জাহেদ উর রহমান

৯৯৯-এ ফোনকলে মেঘনায় বিকল লঞ্চের ৮০ যাত্রী উদ্ধার ‎

নারীর নিরাপদ কর্মপরিবেশের বরাদ্দ কমেছে ১২ শতাংশ

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী