হোম > জাতীয়

সাবেক রেলমন্ত্রীসহ ২ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক  সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার কমিশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে–বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নিয়ে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 

তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সাবেক কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচিত হলেও, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

অন্যদিকে ২০২৪, ২০১৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন জিল্লুল হাকিম। চলতি বছরের শুরুতে তাঁকে রেলমন্ত্রীর দায়িত্ব দেয় বিগত আওয়ামী লীগ সরকার।

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার