হোম > জাতীয়

বাংলাদেশে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচার আটক বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। 

সোমবার (৩০ অক্টোবর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শোনান মুখপাত্র স্টিফেন ডোজারিক। বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। 

মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত ৯ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার এবং অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনি গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছেন। 

জাতিসংঘের মহাসচিব মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারে সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করেন এই মুখপাত্র। 

ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, পুলিশ এখনো দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। সরকার যখন বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতাদের, এমনকি তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছে, তখন আপনি কীভাবে বিশ্বাস করেন যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে? 

জবাবে ডোজারিক বলেন, ‘সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, যেমনটা বিবৃতিতে বলেছি। আমরা এখনো মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচন সামনে রেখে সবাই যেন তাদের অধিকার চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা পায়, সেই অধিকারের বিষয়টিতে সম্মান প্রদর্শন করতে হবে।’

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’, নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

শিক্ষার্থীদের গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা নিতে চাই: ববি হাজ্জাজ

পেনশন পেতে আর দৌড়ঝাঁপ নয়, আসছে অনলাইন ট্র্যাকিং

দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল