হোম > জাতীয়

অতীতের মতো নকলবিরোধী অভিযানের প্রয়োজন হবে না: শিক্ষামন্ত্রী মিলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আজকের পত্রিকা

২০০১-২০০৫ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে হেলিকপ্টার নিয়ে সারা দেশে নকলবিরোধী অভিযান চালিয়ে সাড়া ফেলেছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে এবার শিক্ষামন্ত্রী হয়ে বলেছেন, এখন আর অতীতের মতো নকলবিরোধী অভিযানের প্রয়োজন হবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, একসময় দেশে মব হয়েছে, শিক্ষার্থীরা অটো পাস নিয়েছে। এই সংস্কৃতিতে আর ফিরে যাবে না দেশ।