হোম > জাতীয়

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সিইসি এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় ইসিকে সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সোয়া ২টার দিকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত এক কর্মশালায় আখতার আহমেদ বলেন, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়।

ইসি সচিব বলেন, আরপিওর (গণপ্রতিনিধিত্ব আদেশ) একটা সংশোধনী ছিল। প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউন্টিং পদ্ধতি কী হবে, কোন কোন ব্যালটগুলো বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে—সেটার ওপরে একটা সংশোধনী ছিল। উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।

আখতার আহমেদ বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে। একটি বাংলাদেশ জনতার দল; আরেকটি আমজনতার দল। এই দুটি দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ হবে পত্রিকায়—কোনো আপত্তি আছে কি না জানতে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টা বন্ধ

গৃহকর্মী নির্যাতনের কথা স্বীকার করলেন সাফিকুরের স্ত্রী বীথিও

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডি সাফিকুরের ৫ দিন, স্ত্রীর ৭ দিনের রিমান্ড

ঢাকা-৮ আসনের ভোটার সিইসি

নির্বাচনে সহিংসতা হলে দেখতে পাবেন কী ব্যবস্থা নেওয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

২০২৫ সালে প্রতিদিন গড়ে ৭৫ অগ্নিকাণ্ড, নিহত ৮৫