হোম > জাতীয়

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার (১৮ আগস্ট) পৃথক প্রজ্ঞাপনে এসব পদে রদবদল করেছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান রেহেনা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ