হোম > জাতীয়

বিমানবন্দরে কার্গো খালাসে হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

বিমানবন্দরে পণ্য খালাসে হয়রানি বন্ধ করে দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। রোববার (৫ এপ্রিল) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শনকালে তিনি কার্গো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বাড়ানোর ওপর জোর দেন।

এ সময় মন্ত্রী কার্গো টার্মিনাল ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, নতুন সরকারের অধীনে কার্গো কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর হ্যাঙ্গার কমপ্লেক্সও ঘুরে দেখেন। সেখানে বিজি-২০২ ফ্লাইটের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের কারিগরি ত্রুটি সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্টদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের মেইনটেন্যান্স সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা দেন তিনি।

এ সময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতাও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটির কারণে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল। বর্তমানে সেটিকে সচল করতে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর