হোম > জাতীয়

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী মিলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আনম এহসানুল হক মিলন। ছবি: আজকের পত্রিকা

‎শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি বলেছেন, নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না। ‎আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ‎এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

‎শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।’ ‎

‎শিক্ষার্থীদের উদ্দেশে মিলন বলেন, ‘ব্যাকডেটেড শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।’ ‎

‎শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেব না। তবে আমার (পূর্বতন মেয়াদে) সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।’ ‎

‎বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি সরকার অবগত। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।’

‎‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না’—মন্তব্য করে তিনি বলেন, ‘অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন, ভারত ও পাকিস্তানের অভিনন্দন

পুরোনো কোনো প্রতিষ্ঠানের নামকরণ খালেদা জিয়ার নামে নয়: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন সভাপতি হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর

বিদ্যুতের দাম বাড়বে কি না, জানা যাবে কাল

সীমান্ত হত্যা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অচল কমিশন সচলে উদ্যোগ, শিগগির নিয়োগ দুদক কমিশনার

৫৯৯ টাকা বাড়ানোর পর জুনে ৫৫ টাকা কমল এলপিজির দাম, সন্ধ্যা ৬টা থেকে কার্যকর

চীন সফরে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্য

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর