হোম > জাতীয়

‎প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৃহস্পতিবার সকালে রাজধানীর সাতারকুলে গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

‎দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ‎আজ বৃহস্পতিবার রাজধানীর বাড্ডার সাতারকুলে গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

‎প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এমন একটি প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

‎ববি হাজ্জাজ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ

এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে সম্মান জানাতে পারবেন: স্পিকার

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না—এসএসএফকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্ক জোরদারে আলোচনা

সারা দেশের খালি মাঠের তালিকা ৩০ জুনের মধ্যে চেয়েছে সরকার

মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সড়ক পরিবহনমন্ত্রী

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের শিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৯ কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ