হোম > জাতীয়

সরকার ব্যাংকব্যবস্থা পুনর্গঠন না করে নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নে তৎপর: পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

সরকার ব্যাংকব্যবস্থা পুনর্গঠন না করে নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হলো ব্যাংকিং সেক্টর। অর্থনীতির অগ্রগতির জন্য সুষ্ঠু ব্যাংকব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কিন্তু ফ্যাসিস্ট আমলে লুটপাট হয়ে যাওয়া ব্যাংকব্যবস্থা পুনর্গঠনের দিকে নজর না দিয়ে সরকার তার নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, ইতিমধ্যে কয়েকটি শরিয়াভিত্তিক ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় সমন্বিত করেও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে এবং চরম তারল্যসংকটে ভুগছে। তা ছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর মহাদুর্যোগ সৃষ্টি করছে।

বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, ইতিমধ্যে কয়েকটি শরিয়াভিত্তিক ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় সমন্বিত করেও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে এবং চরম তারল্য সংকটে ভুগছে। তা ছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর মহাদুর্যোগ সৃষ্টি করছে। ব্যাংকিং খাতকে আরও সংকটাপন্ন করে তুলছে, যা কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না।

ইসলামী ব্যাংক নিয়ে বহুবিধ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের বৈধ এমডিকে ‘জোরপূর্বক পদচ্যুত’ করতে বাধ্য করা হচ্ছে অভিযোগ করে তিনি বিষয়টির নিন্দা জানান।

জামায়াতের এই নেতা বলেন, অযোগ্যদের পর্ষদে বসিয়ে সফল ব্যাংকটিকে (ইসলামী ব্যাংক) স্থবির করার চেষ্টা চলছে। ইতিমধ্যে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে, গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এসবের মাধ্যমে তিন কোটি আমানতকারী এবং ক্ষুদ্র, মাঝারি ও বড় মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮০ লাখ উদ্যোক্তা ও ব্যবসায়ীকে চরম হুমকির মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যা দেশের কর্মসংস্থানে মারাত্মক সংকট তৈরি করবে।

বাংলাদেশ ব্যাংক থেকে অবিলম্বে দলীয় গভর্নরকে অপসারণের দাবি জানান জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন পেশাদার ও আর্থিক খাতে দক্ষ কোনো ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে হবে। ইসলামী ব্যাংকের এমডিকে স্বপদে ফিরিয়ে এনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার সুযোগ দিতে হবে। ইসলামী ব্যাংকের বর্তমান বোর্ড ভেঙে দিয়ে যোগ্য, দক্ষ এবং ইসলামি ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠন করতে হবে।

ক্যাটল ট্রেনে ঢাকায় এল ৮০০ গরু

শিশুর প্রতি সহিংসতা: অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে আওয়াজ তুলতে বললো ইউনিসেফ

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

ঈদযাত্রা শুরু: টিকিট ছাড়া স্টেশনে প্রবেশে কড়াকড়ি

ঈদের ফিরতি যাত্রায় আজ মিলছে ট্রেনের ২ জুনের টিকিট

ঈদযাত্রায় এবার উত্তরবঙ্গ ও সিলেটের পথে বড় শঙ্কা

নারী ও শিশু নির্যাতন: মামলায় সাজা কম খালাসের হার বেশি

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঈদ বোনাস’ দিলেন প্রধানমন্ত্রী

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন সেনাবাহিনীর প্রধান

এজেন্সির প্রতারণা: রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ৩ বাংলাদেশি