হোম > জাতীয়

সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল: আইজিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইজিপি মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফুট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা জানান আইজিপি।

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল বলে উল্লেখ করেন আইজিপি আলী হোসেন। তিনি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে।

পুলিশ বাহিনীতে জনবল-সংকট প্রসঙ্গে আইজিপি বলেন, নতুন অর্থবছরে এই সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।

জনগণ ও গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানিয়ে আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

পুলিশ সপ্তাহ প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে বিগত সময়ে পুলিশ সপ্তাহ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে। তিনি বলেন, ‘একসময় পুলিশ কিছুটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। তবে পরিস্থিতি অনেকটা গুছিয়ে আনা হয়েছে।’

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই

নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে হবে: জ্বালানিমন্ত্রী

রাষ্ট্রপতি লন্ডনে যাচ্ছেন শনিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশের পথে বৃষ্টির মরদেহ, পৌঁছাবে কাল

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের পরামর্শ

পৌরসভা হলো পেকুয়া, সীমানা বাড়ল শিবগঞ্জ পৌরসভার

কমিশনের প্রস্তুতি: পোস্টার থাকছে না স্থানীয় নির্বাচনেও

সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই মামলা

হাওরাঞ্চল: পানি কমে জাগছে পচা ধান

জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন