হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড

মাওলানা আযাদের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের করা আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৩ বছর আগে দেওয়া রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনাসহ গত ৬ জুলাই ওই আপিল করেন আবুল কালাম। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজাও স্থগিতও চাওয়া হয়।

মাওলানা আবুল কালাম আযাদের করা আপিলটি চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। আযাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, আপিলকারী পক্ষ কপি দেয়নি। সে কারণে মুলতবি চেয়েছি।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে আওয়ামী লীগের সময় ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের সময় তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড, এবং চারটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর প্রমাণের অভাবে একটি অভিযোগ আদালত খারিজ করে দেয়।

২০২৪ সালে ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে ফেরেন তিনি। পরে গত বছরের অক্টোবরে আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। চলতি বছরের ২১ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আত্মসমর্পণ করলে মাওলানা আবুল কালাম আযাদকে আপিল করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে তিনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন বলে আদেশ দেন ট্রাইব্যুনাল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক কাল

যুক্তরাষ্ট্র-সৌদিসহ সব দেশের সঙ্গে হওয়া চুক্তিগুলো জনসম্মুখে আনা দরকার: দিলারা চৌধুরী

সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিসার শ্রেণি বাড়িয়ে নতুন নীতিমালা করল সরকার

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্যবসা-বিনিয়োগের পরিবেশ সহজ করতে জাতীয় টাস্কফোর্স

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ দ্বিগুণ করল সরকার