হোম > জাতীয়

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জ্বালানি তেলের সাশ্রয়ে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অধস্তন পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব অনলাইনে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (২ জুন) সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

সেখানে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ যথাসম্ভব ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে।

জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন এই নির্দেশনা জারি হওয়ায় এ বিষয়ে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশে এলএনজি সরবরাহ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিসিবির নির্বাচন স্থগিতের রিট খারিজ

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে ৮ ভোটে হারিয়েছেন ড. খলিলুর

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন, ভারত ও পাকিস্তানের অভিনন্দন

পুরোনো কোনো প্রতিষ্ঠানের নামকরণ খালেদা জিয়ার নামে নয়: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন সভাপতি হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর

বিদ্যুতের দাম বাড়বে কি না, জানা যাবে কাল