হোম > জাতীয়

বিশ্বসেরা হয়ে দেশে ফিরেছেন হাফেজ মাহমুদ, ছাদখোলা বাসে সংবর্ধনা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে সম্মাননা পদক ও পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ মাহমুদ। ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা বাংলাদেশি তরুণ হাফেজ মুয়াজ মাহমুদ দেশে ফিরেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিমানবন্দরে নামার পর বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্য আলেমরা তাঁকে সংবর্ধনা দেন। বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে সংবর্ধনা জানাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসে করে তাঁকে তাঁর মাদ্রাসায় নেওয়া হবে বলে জানা গেছে।

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গত বুধবার স্থানীয় সময় জোহরের নামাজের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে সম্মাননা পদক ও পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ মাহমুদ।

বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে সংবর্ধনা জানাতে ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়। ছবি: সংগৃহীত

এর আগে ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শত শত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

এ ছাড়া চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার