হোম > জাতীয়

মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি চীনের তৈরি, এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ফাইল ছবি

চীন থেকে কেনা বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে এটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। এ ঘটনার বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয় বলে মনে করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ডিক্যাব টকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রদূত বলেন, ২০১২ সাল থেকে যুদ্ধবিমানটি বহুবার উড়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ কারণে এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।

আজ মঙ্গলবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগ শিশু।

আরও পড়ুন:

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট

দুদকের ২২ বছরের ইতিহাসে প্রথম: চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সরাসরি সিভি আহ্বান

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ