হোম > জাতীয়

গ্লাসগোর পথে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ৯টা ২৭মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি চার্টার্ড বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আজ গ্লাসগো সময় দুপুরে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগোয় অনুষ্ঠেয় ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’-এ অংশ নেবেন তিনি। সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর লন্ডনে যাওয়ার কথা। সেখানে তিনি ৯ নভেম্বর পর্যন্ত থাকবেন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিস যাবেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিকস’ নিতে প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কথা রয়েছে। আগামী ১১ নভেম্বর এই পুরস্কার দেওয়া হবে। সফর শেষে আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

লুটপাট-অর্থ পাচারের কারণে দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

দেশে ফিরেছেন স্পিকার

রাষ্ট্রপতি কে হবেন—এই প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল

আজ-কালের মধ্যে পদত্যাগ

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবারই পদত্যাগ করতে পারেন: রয়টার্স

সেনানিবাসে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলি করে হত্যা করা হয় জেনারেল মঞ্জুরকে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি ৩৯ নাগরিকের

মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করতে স্মারকলিপি

তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করল মন্ত্রণালয়