হোম > জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৯০ সদস্য

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আইএসপিআর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে গেছে। ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিটের ১৯০ জন সদস্যের এই দলটি আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

আইএসপিআর জানায়, ২৪ সেপ্টেম্বর বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী এই কনটিজেন্টকে ব্রিফিং দেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি শান্তিরক্ষীদের শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া তিনি ধর্মীয় মূল্যবোধ মেনে চলা, স্বাস্থ্যবিধি রক্ষা এবং ডব্লিউএইচও ও জাতিসংঘের মেডিকেল প্রটোকল অনুসরণ করার ওপর জোর দেন। ব্রিফিং শেষে মিশনের সাফল্য কামনায় একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নতুন এই কনটিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমোডর মো. এনামুল করিম। কঙ্গোতে বাংলাদেশ বিমানবাহিনী তাদের দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে স্থানীয় সরকার ও জনগণের আস্থা অর্জন করেছে। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা শান্তিরক্ষীদের নিরাপদ ও সফল মিশনের জন্য শুভকামনা জানান।

বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ নির্ভরযোগ্য অংশীদার: আইজিপি

সেই দুই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু: সংসদে মন্ত্রী

চাকরির জন্য তরুণদের অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বনানী কবরস্থানে সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার

হেল্পলাইনে ৮৮ লাখ নির্যাতিত নারী-শিশুকে সহায়তা: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

মাতৃত্বকালীন ছুটি সীমিত করায় রুল

বেসরকারি বিশ্ববিদ্যালরের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর