হোম > জাতীয়

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে এই শুনানি হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও কায়সার কামাল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আসিফ হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার।

শুনানিতে আদালত জানতে চান অন্য আসামিরা আপিল করেছেন কি না। তখন দুদক আইনজীবী জানান, অন্য আসামিরা আপিল করেছেন। এ সময় একসঙ্গে আপিলগুলো শুনানির কথা জানিয়ে আদালত আগামী বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য নিজ খরচে পেপারবুক তৈরির আবেদন করেন খালেদা জিয়া, যা ৩ নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্ট।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় ওই মামলা করে দুদক। ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান (বর্তমানে হাইকোর্ট বিভাগের বিচারপতি) এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন। পরে হাইকোর্টে আপিল করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা