হোম > জাতীয়

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার তাঁদের মধ্যে কথোপকথনের বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে ফোনালাপে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরিফ। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন শাহবাজ শরিফ। তিনি বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি-সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। তাঁরা আরও একমত হন যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফোন দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস ধন্যবাদ জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী

সাবেক রাষ্ট্রপতি ও শেখ হাসিনার ফোনালাপের তথ্য সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-শিল্প সুরক্ষায় গঠিত হচ্ছে বিশেষ কমিটি, সহজ ঋণ ও সৌরবিদ্যুতের আশ্বাস প্রধানমন্ত্রীর

আশকোনা হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসনের ব্যবস্থা

তীব্র শব্দদূষণ ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে রুল

রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও গণমাধ্যমের ভূমিকার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ১৩ আগস্ট

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চালু থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভবিষ্যতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার থেকে মুনাফা করবে সরকার: তথ্যমন্ত্রী