হোম > জাতীয়

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ প্রার্থী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল, জোট ও ব্যক্তিগতভাবে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি জোট থেকে ৩৬টি, জামায়াত জোট থেকে ১৩, স্বতন্ত্র জোট থেকে এক ও এককভাবে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের এসব কথা জানান।

মঈন উদ্দিন খান বলেন, ‘আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। আমরা এখানে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি—তাঁর নাম সুলতানা জেসমিন।’

এ ছাড়া এককভাবে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও জানান তিনি। তাঁরা হলেন শাম্মা আক্তার, মোসাম্মদ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। তিনি বলেন, এ তিনজন কোনো দল বা জোট থেকে নয়, স্বতন্ত্রভাবে আবেদন করেছেন। তাঁদের বিষয়টি যাচাই-বাছাইয়ের সময় বিস্তারিত জানানো হবে।

মঈন উদ্দিন খান জানান, নির্ধারিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিশনের কাছে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল বেলা ১১টা থেকে শেষ না হওয়া পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করলেন তারেক রহমান

মাওলানা আযাদের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক কাল

যুক্তরাষ্ট্র-সৌদিসহ সব দেশের সঙ্গে হওয়া চুক্তিগুলো জনসম্মুখে আনা দরকার: দিলারা চৌধুরী

সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিসার শ্রেণি বাড়িয়ে নতুন নীতিমালা করল সরকার

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্যবসা-বিনিয়োগের পরিবেশ সহজ করতে জাতীয় টাস্কফোর্স